কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি,২৪ ফেব্রুয়ারি।। পটুয়াখালীর কলাপাড়ায় হতদরিদ্র শিশুদের মাঝে জরুরী খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। সোমবার শেষ বিকালে বেসরকারী আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাগুড নেইবারস বাংলাদেশ স্থানীয় ৬ শিশুর হাতে এ সহায়তা প্রদান করা হয়।
এসময় গুড নেইবারস বাংলাদেশ মহিপুর অফিসের সিডিপি ম্যানেজার রাজিব বিশ্বাস, সহাকারী প্রোগ্রাম অফিসার সায়মন উপস্থিত ছিলেন। অফিস সুত্রে জানা গেছে, প্রতিটি শিশুকে ১০ কেজি চাল, ৫ কেজি আটা, ২ কেজি চিনি, ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি ছোলা, ২ পিচ সাবানসহ প্রয়োজনীয় উপকরন দেওয়া হয়।
উল্লেখ্য এভাবে ফোকাস জোন থেকে প্রতি মাসে ৬ জন শিশুকে নিয়মিত এ জরুরী উপকরন প্রদান করা হবে।

আপনার মতামত লিখুন :