কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পর্যটন কেন্দ্র কুয়াকাটার লেম্বুরবন সৈকতে থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো.মহিবুল্লাহ (৩৫) নামের এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ভ্রাম্যমাণ আদালত। এসময় বালু কাটার কাজে ব্যবহ্নত এস্কাভেটর (ভেকু মেশিন) জব্দ করা হয়। শুক্রবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক এই দন্ড প্রদান করেন।
এর আগে সকাল থেকে ওই ব্যক্তি স্কেভেটর মেশিন লাগিয়ে সৈকতের লেম্বুরচর স্পট থেকে বালু উত্তোলন করছিল। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪ ও ১৫ ধারায় তাকে এই দন্ড দেয়া হয়েছে। জেলা প্রশাসনের অনুমতি ব্যাতিরেকে সমুদ্র সৈকত এবং বন এলাকা থেকে বালু বা মাটিকাটা দন্ডনীয় অপরাধ বলে জানান তিনি।

আপনার মতামত লিখুন :