সৌদি আরবের সঙ্গে মিল রেখে রাজশাহীর পুঠিয়া উপজেলায় ঈদুল ফিতরের নামাজ আদায় করা হয়েছে। শুক্রবার (২০ মার্চ) সকাল ৮টায় পুঠিয়া পৌরসভার কৃষ্ণপুর গ্রামের কৃষ্ণপুর মুসলিম জামে মসজিদের বারান্দায় এই জামাত অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন হাফেজ মো. সাজিরুল ইসলাম। এতে মোট ২৩ জন মুসল্লি অংশ নেন, যার মধ্যে ২১ জন পুরুষ এবং একজন নারী ও একটি ছেলে শিশু ছিল।
মুসল্লি আবদুর রহিম গাজী জানান, তারা নিজেদের উদ্যোগেই নামাজ আদায় করেছেন এবং পরিবারের সদস্যদের নিয়ে ঈদ উদযাপন করছেন। নামাজে অংশগ্রহণকারীরা বলেন, আগে তারা দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী ঈদের জামাতে অংশ নিতেন। নামাজ শেষে তারা একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।

আপনার মতামত লিখুন :