কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের দাঁড়িয়েছে ‘পাশে দাঁড়াই’

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৩ মে, ২০২৬, ০৯:০৫ রাত

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে ‘পাশে দাঁড়াই’ নামের একটি  স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। রবিবার দিনভর তারা ঘুরে ঘুরে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য ও অর্থ সহায়তা তুলে দেয়া হয়। এসময় সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি নয়নাভিরাম গাইন নয়ন, প্রধান উপদেষ্টা ও প্রিয়জন কল্যান পরিষদের সভাপতি আবু তালেব ইভান মাতুব্বরসহ অন্যান্যরা সদস্যরা উপস্থিত ছিলেন। 
 
সংগঠনের সুত্রে জানা গেছে, সম্প্রতি কালবৈশাখী ঝড়ে উপজেলা নীলগঞ্জ ইউনিয়নে সলিমপুর গ্রামে ৮টি পরিবারের বসতঘর বিধ্বস্ত হয়। এর ফলে ওই সব ক্ষতিগ্রস্ত পরিবার রা খোলা আকাশের নিচে মানবতা জীবন যাপন করেন। তাই সংগঠনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল,১ লিটার সয়াবিন তেল, ১ কেজী মসুর ডাল, ৫ কেজি আলু, ১ কেজি লবন,১ কেজি পিয়াজ, রসুন, শুকনা মরিচ,হলুদের গুড়া, সাবান ও ডিটারজেন্ট পাউডার প্রদন করা হয়েছে । একই সময়  বিধ্বস্ত একটি মন্দির নির্মাণের জন্য নগদ অর্থ প্রদান করা হয়। 
 
সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি নয়নাভিরাম গাইন (নয়ন)  বলেন, এ সহায়তা সংগঠনের পক্ষ থেকে অব্যাহত থাকবে।
 

Link copied!