কলাপাড়ায় কৃষকের মাঝে প্রথমবারের মতো গোলপাতা গাছের চারা বিতরন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০ এপ্রিল, ২০২৬, ০৪:১৫ দুপুর

কলাপাড়া(পটুয়াখাল)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় গোলপাতার বাগান গড়ে তোলার লক্ষ্যে দেশে প্রথবারের মতো ৫০০ কৃষকের মাঝে গোলপাতা গাছের চারা ও ভার্মি কমপোষ্ট সার বিতরন করা হয়েছে৷ একই সাথে ১২০০ কৃষকের মাঝে আউশ ধানের বীজ এবং রাসায়নিক সার বিতরন কার্যক্রমের উদ্বোধন করা হয।
 
বিকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ। উপজেলা পরিষদের পায়রা হলরুমে উপজেলা কৃষি অফিসার আরাফাত হোসেন’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক, উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, পৌর বিএনপির সভাপতি গাজী ফারুক, কলাপাড়া প্রেসক্লাব সাবেক সভাপতি হুমায়ুন কবির সহ আরও অনেকে।
 
অনুষ্ঠানে প্রত্যেক কৃষককে ২০১ টি করে গোলপাতা গাছের চারা ও ৮০ কেজি ভার্মি কমপোষ্ট সার প্রদান করা হয়। এছাড়া ১০০ ধান চাষীর মধ্যে প্রত্যেককে  ৫ কেজি আউশ ধানের বীজ ও ২০ কেজি রাসায়নিক সার প্রদান করা হয়। পর্যায়ক্রমে আরও ১০০০ কৃষককে ধানের বীজ ও সার প্রদান করা হবে।

Link copied!