চাঁদপুরে বিশ্ব মা দিবস উপলক্ষ্যে হয়েছে এক ব্যতিক্রম আয়োজন। মায়ের প্রতি বিনম্র শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশের মধ্য দিয়ে চাঁদপুরে একটি স্কুলের শিক্ষার্থীরা তাদের মায়ের পা ধুয়ে সম্মান প্রদর্শন করে পালন করেছে বিশ্ব মা দিবস। রোববার (১০ মে) বিকেলে মতলব জগবন্ধু বিশ্বনাথ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সারিবদ্ধভাবে বসানো মায়েদের সামনে হাঁটু গেড়ে বসে সন্তানরা। পানি দিয়ে তারা তাদের মায়েদের পা ধুয়ে দেয়। এ সময় অনেক মা ও সন্তানের চোখে আনন্দাশ্রু দেখা যায়।

আপনার মতামত লিখুন :