বেনাপোল প্রতিনিধি:
বেনাপোল পৌরসভার মেয়র পদপ্রার্থী, যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ গণসংযোগ করেছেন।
সোমবার (২৪ আগস্ট) বেনাপোল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নামাজগ্রাম দুর্গাপুর এলাকায় সপ্তম দিনের গণসংযোগ কর্মসূচি পালন করেন তিনি। এ সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময়, মতবিনিময় ও বিভিন্ন বিষয়ে কথা বলেন মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ।
গণসংযোগে তার সঙ্গে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি মো. শাহাবুদ্দিন, সহ-সভাপতি শাহাদুর রহমান খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, কৃষিবিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইয়ার আলীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এছাড়া উপস্থিত ছিলেন ৬ নম্বর ওয়ার্ডের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মইদুল ইসলাম, বিএনপি নেতা আব্দুল জব্বার ও আজগর আলী, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমান মিজান, বেনাপোল পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জনি হায়দার, ইয়াসিন মোড়ল লাফু, আশরাফুজ্জামান মির্জা, মফিজুর রহমান ও হযরত আলী।
গণসংযোগে আরও উপস্থিত ছিলেন যশোর জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটির সদস্য লিটন মাহমুদ, বেনাপোল পৌর কৃষকদলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, বেনাপোল পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল, তুহিন হোসেন, আতিকুর জামান সনি, সদস্য মহাসিন আলম, যুবনেতা মনির হোসেন ও শ্রমিক নেতা আহমদ আলীসহ বেনাপোল পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের নেতাকর্মীরা।
গণসংযোগ শেষে মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ বলেন, “আমি বেনাপোল পৌরবাসীর সঙ্গে থাকতে চাই, তাদের সুখ-দুঃখের সঙ্গী হতে চাই। একটি আধুনিক, পরিচ্ছন্ন, পরিকল্পিত ও জনবান্ধব পৌরসভা গড়ে তোলাই আমার লক্ষ্য। দীর্ঘদিন ধরে পৌরবাসীর বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শুনছি। নির্বাচিত হলে জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করব। দল-মত নির্বিশেষে সকল নাগরিকের জন্য পৌরসভার সেবা নিশ্চিত করতে চাই। বেনাপোলকে একটি সুন্দর ও আধুনিক পৌরসভা হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা ও দোয়া চাই।”
তিনি আরও বলেন, “রাজনীতি মানুষের জন্য, তাই মানুষের পাশে থেকেই কাজ করতে চাই। গণসংযোগের মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে যে ভালোবাসা ও সাড়া পাচ্ছি, তা আমাকে আরও উৎসাহিত করছে।”
এ সময় স্থানীয় নেতাকর্মীরা বলেন, ইমদাদুল হক ইমদাদের গণসংযোগকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

আপনার মতামত লিখুন :