স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় যশোরের বেনাপোলে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
রোববার বিকেলে বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত-এর উদ্যোগে বেনাপোল হাইওয়ে সড়ক, বিজিবি ক্যাম্পের সামনে, কাস্টমস হাউসের সামনে ও বাজার এলাকায় প্রায় ৫ শতাধিক ফলজ ও ফুলের চারা রোপণ করা হয়।
শার্শা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধুর সভাপতিত্বে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি নাসিমুল গনি বল্টু, সহ-সভাপতি সাহাবুদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ ও অর্থ সম্পাদক আব্দুল সামাদ।
এ ছাড়া উপস্থিত ছিলেন ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইয়ার আলী, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসহাক মেম্বার, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুর সবুর শেখ, যুবদল নেতা নজরুল ইসলাম, যুবনেতা জুয়েল, শাহিন, মাস্টার, নজরুল ইসলামসহ পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুলসংখ্যক নেতাকর্মী।
এ সময় শার্শা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু বলেন, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি চলছে। এরই ধারাবাহিকতায় বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত পৌরসভার ৯টি ওয়ার্ডসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের সামনে বৃক্ষরোপণ করছেন।
তিনি বলেন, বৃক্ষরোপণের ফলে পৌর এলাকার সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে। এ উদ্যোগের জন্য আবু তাহের ভারতকে পৌরবাসী প্রশংসা করছেন।

আপনার মতামত লিখুন :