ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৬, ১০:৪০ দুপুর

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা সাঈদ খোকনকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে, রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করেছে এসআরবি। জানা গেছে, সাঈদ খোকন বর্তমানে গুলশান থানা পুলিশের হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য সাঈদ খোকনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সবশেষ ২০২৫ সালের ১৩ নভেম্বর সাঈদ খোকন, তার বোন শাহানা হানিফ ও একজন কর্মচারীর বিরুদ্ধে ৫৪ কোটি টাকার মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলার অনুমোদন করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

Link copied!