জুলাই সনদকে পাশ কাটিয়ে সরকারের সঙ্গে কোনো ঐক্য হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে দলটির নির্বাহী পরিষদের বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন। মিয়া গোলাম পরওয়ার জানান, সরকার সংলাপের আহবান জানালে জামায়াতে ইসলামী একা নয়, বরং ১১ দলীয় ঐক্যের প্রতিনিধিদের সমন্বয়ে সেখানে অংশ নেবে।
গণভোটের রায় মানলে সরকারের প্রত্যাশিত ঐক্য দৃঢ় ও দীর্ঘস্থায়ী হবে বলেও উল্লেখ করেন জামায়াতের এই শীর্ষ নেতা। এ সময় প্রতিবেশী দেশ ভারতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ভারতীয় কিছু জনপ্রতিনিধির বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে দেওয়া বক্তব্য নিন্দনীয়। পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলেও মন্তব্য করেন মিয়া গোলাম পরওয়ার।

আপনার মতামত লিখুন :