ঢাকা শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

গণভোটের ফলাফলে সংশোধনী গেজেট প্রকাশ করেছে ইসি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৫৫ রাত

গণভোটের ফলাফল সংশোধন করলো ইসিবাংলাদেশ নির্বাচন কমিশন ১২ ফেব্রুয়ারি তারিখে অনুষ্ঠিত গণভোটের ফলাফলে সংশোধনী করা হয়েছে। এ সংক্রান্ত একটি সংশোধনী বিজ্ঞপ্তি ২৫ ফেব্রুয়ারি প্রকাশ করা হয়েছে। এতে সই করেছেন ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

সংশোধিত ফলাফলে ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটের সংখ্যা কমেছে, বেড়েছে বাতিল হওয়া ভোটের সংখ্যা। গেজেটে আগে প্রকাশিত ফলাফলের চেয়ে মোট প্রদত্ত ভোট ১০ লাখ ৭৩ হাজার ৬১৬ কম। এ ছাড়া না ভোট কম প্রায় ১ লাখ। 

গণভোটটি অনুষ্ঠিত হয় ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ এবং জুলাই জাতীয় সনদে সংবিধান সংস্কার সম্পর্কিত কয়েকটি প্রস্তাবের বিষয়ে জনগণের সম্মতি রয়েছে কি না-এই প্রশ্নে।

এর আগে, ১৩ ফেব্রুয়ারি ইসি সচিব বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেছিলেন।

সংশোধিত ফলাফল

নির্বাচন কমিশন প্রকাশিত সংশোধনী অনুযায়ী সংখ্যাগুলো নিম্নরূপ:

* ‘হ্যাঁ’ ভোট: পূর্বে ৪,৮২,০০,৬৬০ → সংশোধিত ৪,৭২,২৫,৯৮০

* ‘না’ ভোট: পূর্বে ২,২০,৭১,৭২৬ → সংশোধিত ২,১৯,৬০,২৩১

* মোট বৈধ ভোট: পূর্বে ৭,০২,৭২,৩৮৬ → সংশোধিত ৬,৯১,৮৬,২১১

* বাতিল ভোট: পূর্বে ৭৪,২২,৬৩৭ → সংশোধিত ৭৪,৩৫,১৯৬

* সর্বমোট প্রদত্ত ভোট: পূর্বে ৭,৭৬,৯৫,০২৩ → সংশোধিত ৭,৬৬,২১,৪০৭

 

Link copied!