ঢাকা বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

বেনাপোল পৌর নির্বাচনের আগে ওয়ার্ডে ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৫ আগস্ট, ২০২৬, ০১:৫৮ দুপুর

মো. সাইদুল ইসলাম: বেনাপোল পৌরসভার সম্ভাব্য নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও পথসভা করেছেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ।

বুধবার দিনব্যাপী তিনি ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লা, ব্যবসা প্রতিষ্ঠান ও বাসাবাড়িতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন। পরে পথসভায় বক্তব্যে তিনি বলেন, বেনাপোল পৌরসভার প্রতিটি ওয়ার্ডকে একটি আধুনিক, সন্ত্রাস ও মাদকমুক্ত এবং বাসযোগ্য ওয়ার্ড হিসেবে গড়ে তোলাই তাঁর লক্ষ্য।

তিনি আরও জানান, নির্বাচিত হলে রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, সুপেয় পানি, আলোকায়ন, বর্জ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা এবং শিক্ষার সুযোগ সম্প্রসারণে অগ্রাধিকার দেওয়া হবে।

এ সময় স্থানীয় যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ও বিপুলসংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন। গণসংযোগকালে স্থানীয়রা বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং উন্নয়ন প্রত্যাশার কথা জানান।

Link copied!