ঢাকা বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

কলাপাড়ায় রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:২৫ রাত

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,২৪ ফেব্রুয়ারি।। পটুয়াখালীর কলাপাড়ায় রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত  হয়েছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে মঙ্গলবার পৌর শহরের চায়না পার্ক রেস্তোর এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপি’র কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।
 
রিপোর্টার্স ক্লাবের আহবায়ক এস কে রঞ্জনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র সভাপতি হাজী হুমায়ুন সিকদার, উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক এডভোকেট খন্দকার নাসির উদ্দিন, পৌর বিএনপি'র সভাপতি গাজী মোহাম্মদ ফারুক, সাধারণ সম্পাদক মুছা তাহিদ নান্নু মুন্সি, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, মহিপুর থানা  বিএনপি'র সাধারণ সম্পাদক এডভোকেট শাজাহান পারভেজ।
 
এছাড়া ইফতার ও দোয়া মোনাজাত  অনুষ্ঠানে কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

Link copied!