রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৬ আগস্ট, ২০২৬, ১০:০৪ দুপুর

রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে পাংশা উপজেলা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হ‌লেন- কালুখালীর মোহনপুরের আব্দুল মান্নান মন্ডলের স্ত্রী মোসা. হামিদা খাতুন (৪৭)। তি‌নি মাজবাড়ী ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়া‌র্ডের সংর‌ক্ষিত ইউপি সদস‌্য। অপরজন চর কুলটিয়ার কদর আলী মন্ডলের স্ত্রী সাজেদা বেগম (৪০)। তি‌নি ৭, ৮ ও ৯ নম্বর ওয়া‌র্ডের ইউপি সদস্য।

রাজবাড়ী ডি‌বি পুলি‌শ কর্মকর্তা (ওসি) মো. মফিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জেলা গোয়েন্দা শাখার এসআই শিমুল শেখসহ সঙ্গীয় অফিসার ও সদস্যরা বিকালে জেলার পাংশা মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় পাংশা পৌরসভার কলেজ রোডের ‘উড ওয়ার্ড ফার্নিচার’ দোকানের সামনে থেকে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। পরবর্তী‌তে গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

মাজবাড়ী ইউনিয়ন প‌রিষদ চেয়ারম্যান কাজী শরিফুল ইসলাম জানান, তার পরিষ‌দের দুই নারী সদস্য ইয়াবাসহ গ্রেফতারের বিষয়‌টি শু‌নে‌ছেন। কিন্তু প্রশাস‌নিকভা‌বে এখনো তা‌কে কিছু জানা‌নো হয়নি।

Link copied!