ঢাকা মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫

কলাপাড়ায় শিক্ষক-কর্মচারীদের সাথে মতবিনিময় সভা 

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৭ নভেম্বর, ২০২৫, ০৪:৩০ দুপুর

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষক-কর্মচারীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। শুক্রবার সকাল সাড়ে ১০ টায় কলাপাড়া পৌর অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন  নেছারউদ্দিন সিনিয়র ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা নাসির উদ্দিন।

শিক্ষক ইভান মাতুব্বর ও আল এমরান হারুনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সহ সভাপতি জাফরুজ্জামান খোকন, সাধারণ সম্পাদক অ্যাড. হাফিজুর রহমান চুন্নু,পৌর বিএনপির সভাপতি গাজী মো.ফারুক, সাধারন সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার প্রমুখ। মতবিনিময় সভায় উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 

Link copied!