শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম শাহজালাল বিমানবন্দরে গ্রেপ্তার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৬, ১০:৪৫ দুপুর

দেশত্যাগের চেষ্টাকালে ঢাকার অন্যতম শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২২ নভেম্বর) দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার (২৩ নভেম্বর) সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সুইডেন আসলাম থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে আসেন। ইমিগ্রেশন পার হওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ডিএমপির গোয়েন্দা শাখায় (ডিবি) হস্তান্তর করা হয়েছে।

ডিবিপ্রধান মো. শফিকুল ইসলাম জানান, গ্রেপ্তারের পর সুইডেন আসলামকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

Link copied!