পাকিস্তানের হামলায় আফগানিস্তানে ৮০ ট্যাংক ধ্বংসের দাবি
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মুখপাত্র মোশাররফ জাইদি দাবি করেছেন, পাকিস্তানি বাহিনীর অভিযানে এখন পর্যন্ত আফগান তালেবানের ২৭টি সামরিক পোস্ট ধ্বংস ও ৯টি দখল করা হয়েছে। মোশাররফ জাইদি আরও বলেন, ‘অপারেশন গজব লিল–হক’ নামের এ অভিযানে তালেবানের ৮০টিরও বেশি ট্যাংক, কামান ও অস্ত্রধারী সৈন্যবাহী যান (এপিসি) ধ্বংস করা হয়েছে।